দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর  জেলা প্রতিনিধি।।


দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে এই ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার ২০ মে সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার ৫ নং খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।


নিহতরা হলেন উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজারের মুদি দোকানদার শাহিন আলম ও কেয়া বেগম দম্পতির ছেলে সিয়াম(৪)ও মেয়ে সাবিহা(৫)

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে বাড়ির পার্শ্বে এক শিশুর সঙ্গে খেলছিল দুই ভাইবোন খেলার একপর্যায়ে তাঁরা বালু উত্তোলনের ফলে তৈরি হওয়া পানিভর্তি ডোবায় পড়ে যায় শিশু সিয়াম ভাইকে বাঁচাতে ডোবায় নামেন বোন সাবিহা এইদৃশ্য দেখে অপর শিশু দৌড়ে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলিফ মোঃ নুরে আলম সাইয়্যেদী মৃত ঘোষণা করেন।


এই ঘটনায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম জানান ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া গর্তে পানি জমে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ