কেতাবি নয়, গণমানুষের অধিকারেই প্রকৃত গণতন্ত্র: জুনায়েদ সাকি


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

পাবনা জেলা প্রতিনিধি।।


সংস্কারের নামে একটি ধর্মান্ধ গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃস্টির চেস্টা চালাচ্ছে। বর্তমান সরকার সংস্কারের বিপক্ষে নয়।তবে সংস্কার হতে হবে ঐক্যমত ও নোট অব ডিসেন্টের আলোকে। বিএনপি যে সকাল ধারায় নোট অব ডিসেন্ট দিয়েছিলো সেগুলো আলোচনা পর্যালোচনার দ্বায়িত্ব পেয়েছে জনগণের ম্যান্ডেটে। সংসদে সেগুলো আলোচনা করে মিমাংসা করা হবে।


পাবনার বেড়ায় ২৪ গণঅভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক পুর্নগঠন ও উন্নয়ন পরিকল্পনা শীর্ষক “উন্নয়ন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড, স্বাস্থ্যকার্ড, ইমাম মোয়াজ্বাজিন ভাতা, কৃষিঋন মওকুফ সহ ৩১ দফা কর্মসূচি হাতে নিয়েছেন। পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে ।


আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দুর্ণীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, মেঘা প্রকল্পের নামে মেঘা লুটপাট বন্ধ করে জনগণের কস্টের টাকা জনকল্যানেই ব্যয় করতে প্রধান মন্ত্রী নিজেই মডেল হয়ে কাজ শুরু করেছেন। সকল প্রটোকল ও ধারাবাহিকতা বর্জন করে তিনি পিতার মতো সাধারণ মানুষের কাছে যাচ্ছেন।


বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ডের গোল চত্ত্বরে সর্বদলীয় নাগরিক ও সুধী সমাবেশে গণসংহতি আন্দলনের সদস্য সচিব আব্দুল আলিমের সঞ্চালনায় বেড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬৯ পাবনা আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, গণসংহতি আন্দলনের কেন্দ্রীয় নেতা আবুল হাসান রুবেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন আহমেদসহ বেড়া উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।


পরে সন্ধ্যায় বেড়া উপজেলা গণসংহতির দলীয় কার্যালয়ে বেড়া প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে এক ঘরোয়া মতবিনিময় সভায় মিলিত হন। সরকারি সফর শেষ করে রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ