বহুল প্রতীক্ষার পর সুবর্ণচর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, ঐক্যের আহ্বান


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 


নোয়াখালীর সুবর্ণচরে বহুল প্রতীক্ষিত উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে শনিবার (২ মে ২০২৬) ঘোষিত এই কমিটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে।


ঘোষিত কমিটিতে জামাল উদ্দিন আহমদকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল আরিফকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।


দায়িত্বপ্রাপ্ত নেতারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, তাকে দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি সকল ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


সদস্য সচিব আরিফ বলেন, তাকে দায়িত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি ধন্যবাদ জানাই। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তিনি সুবর্ণচর উপজেলা ছাত্রদলের মাধ্যমে ইতিবাচক ও সুসংগঠিত কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।


এদিকে, কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ সবাইকে সংগঠনের অংশ হিসেবে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করতে হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ