মো: শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।
রবিবার ১৭ মে২০২৬ সিরাজগঞ্জ ২৫০ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে প্রতিবন্ধী, পঙ্গু ও প্যারালাইজড রোগীদের বহন করে হাসপাতালের ভেতর আনা নেওয়া করার জন্য ২ টি হুইল চেয়ার নিজ উদ্যোগে বিতরণ করলেন, হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর পরিচালক, মানবতার ফেরিওয়ালা,সমাজ সেবক,ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো : আব্দুস সাত্তার।
এই হুইল চেয়ার গ্রহণ করেন সিরাজগঞ্জ ২৫০ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালের পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা: আকিমুন নাহার এবং আর এম ও ডা: শিমুল। এসময় মানবতার ফেরিওয়ালা হাজী মো :আব্দুস সাত্তার হাসপাতালের সকল বেড ঘুরে ঘুরে দেখভাল করেন এবং রোগীদের সাথে কুশলবিনিময় ও খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের ভেতরের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি দেন।
এই মানবিক ও মহতি কাজে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাধারণ রোগী। উল্লেখ্য, সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টি নন্দন সবুজ বনায়নে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন । তিনি বলেন , সমাজের সকল বিত্তবানদের মানবিক ও সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়ানো উচিত, কারন- সরকারের একার পক্ষে দেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আপনার মতামত লিখুন :