সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু, আহত মা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।।


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মো. ফয়সাল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজ বাড়িতে নিহত হয়েছে।


বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় তার মা শেফালী বেগম আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


নিহত ফয়সাল একই ইউনিয়নের চরলক্ষী গ্রামের কৃষক ইয়াছিন বেপারীর মেজো ছেলে। তিনি স্থানীয় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজেদের ধানক্ষেতে বৃষ্টির জমে থাকা পানি মোটর পাম্প দিয়ে নিষ্কাশনের জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে পাম্পটি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় ফয়সাল মোটর পাম্প স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মা শেফালী বেগম ছেলেকে ডাকতে গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও গুরুতর আহত হন।


স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় তার মা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আকিব ওসমান বলেন, ঘটনাটি জেনেছি। তিনি দুঃখ প্রকাশ করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।


চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ