শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ।।
মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ সকাল থেকে সন্ধারাত পর্যন্ত মোটরসাইকেল এর ফুয়েল কার্ড নিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ছিল হাজার হাজার মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভীড়। যে সমস্ত চালকদের রয়েছে, বৈধ কাগজ পাতি শুধুমাত্র তারাই পাচ্ছেন এই ফুয়েল কার্ড। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অনেকে হতাশার কথা জানিয়েছেন। অনেকে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, এই জালানি তেল নিতে আমাদের এতো ভোগানতি কবে অবশান হবে, জানি না।
আমরা চাই দেশের অবস্থা খুব তাড়াতাড়ি সাভাবিকে ফিরে আসুক। এই ফুয়েল কার্ড নিতে শর্ত হচ্ছে, থাকতে হবে গাড়ির ফিটনেস, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন হালনাগাদ, গাড়ির লাইসেন্স হালনাগাদ, বীমা হালনাগাদ, অর্থাৎ তাদের আইনতভাবে যে শর্ত লেখা রয়েছে, তাহার যেকোনো একটি বাদ পড়লে ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে না।
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে ক্লান্ত হয়ে পড়েছেন। অনেকে রাগ করে বাড়ি ফিরে গেছেন। আবার অনেকে সন্ধ্যার রাত পর্যন্ত অপেক্ষা শেষে ফুয়েল কার্ড নিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছেন এই নিয়ম করার ফলে অনেকটা চাপ কমবে বলে আশা করছেন তারা। আবার এই নিয়মের ফলে যে সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন হয়নি, তারা দ্রুত রেজিস্ট্রেশন করবে বলে আশা করছেন।
আপনার মতামত লিখুন :