দিনাজপুরের পার্বতীপুরে বাসের ধাক্কায় বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী নিহত।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব দিনাজপুর জেলা প্রতিনিধি।।


দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী শ্যামল এন্টারপ্রাইজ নামে বাসের ধাক্কায় এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে।


শুক্রবার ১২ জুন সকাল ৭টার দিকে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরকুকুর হাট সংলগ্ন বকশীগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম শ্রী বিসাধু রায়(৫০)তিনি বকশীগঞ্জের সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।


ঘাতক বাসটিকে আটক করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বকশীগঞ্জের নিজ বাড়ি থেকে বের হয়ে খয়ের পুকুর হাটের দিকে বাইসাইকেল যোগে যাচ্ছিলেন শ্রী বিসাধু রায় প্রতিমধ্যে পিছনদিক থেকে আসা শ্যামল এন্টারপ্রাইজ নামে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী শ্রী বিসাধু রায় একজন নম্র ভদ্র স্বভাবের মানুষ ছিলেন তাঁর মৃত্যুতে ঐ এলাকায় এবং সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন বেশ কিছুদিন হলো ঢাকাগামী শ্যামল এন্টারপ্রাইজ নামে কয়েকটি বাস রংপুরের বদরগঞ্জ হয়ে এই রাস্তায় চলাচল করছে এতো ছোট রাস্তায় বড় বাস চলাচলে দুর্ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে ছিল না না আলোচনা সমালোচনা।


তাঁরা মনে করেন গ্রাম অঞ্চলের এত ছোট রাস্তায় ঢাকাগামী বাস চলাচলে অনুমতি কে দিয়েছে কোথা থেকে পেলেন অনুমতি তাঁরা এর জবাব চান এবং এর মূল পরিকল্পনাকারী কারা তাঁর সাথে ঘাতক চালক ও তাঁর সহযোগীর সড়ক ও জনপথ বিভাগের আইন অনুযায়ী উপযুক্ত বিচারের দাবিও করেন এলাকাবাসী ও বিদ্যালয় সংশ্লিষ্টরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ