ত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্বে জেলা বিএনপির অন্যতম ভরসার নাম: সাইদুর রহমান বাচ্চু


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:


সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু দীর্ঘদিন ধরে জেলার রাজনীতিতে আলোচিত ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি শুধু একজন সংগঠক নন, বরং একজন অভিভাবক। সাধারণ মানুষের মুখে মুখে তিনি পরিচিত "জনতার মেয়র" নামে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বের দৃঢ়তা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে।


বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, বিগত প্রায় ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসা, মামলা, গ্রেপ্তার, কারাবরণ এবং নানা ধরনের চাপ নিপীড়নের মধ্য দিয়েও তিনি দলীয় আদর্শ থেকে একচুলও সরে যাননি। প্রতিকূল সময়ে অসংখ্য নেতাকর্মীর পাশে দাঁড়িয়ে সাহস, দিকনির্দেশনা ও সাংগঠনিক শক্তি যুগিয়েছেন। কঠিন সময়েও তিনি সংগঠনকে ভেঙে পড়তে দেননি।


ত্যাগী নেতাদের দাবি, যখন অনেকেই ভয়, মামলা কিংবা চাপের মুখে রাজনীতি থেকে দূরে সরে গেছেন, তখন সাঈদুর রহমান বাচ্চু মাঠ ছেড়ে যাননি। রাজপথের প্রতিটি আন্দোলন, প্রতিটি কর্মসূচি এবং দলীয় সংকটে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।


২০২৪ সালের ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করেন দলীয় নেতাকর্মীরা। তাদের মতে, আন্দোলনের প্রতিটি ধাপে তিনি নেতাকর্মীদের সংগঠিত করেছেন এবং সাহসিকতার সঙ্গে মাঠে থেকেছেন।


সাঈদুর রহমান বাচ্চুর রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়; বরং আদর্শ, ত্যাগ ও মানুষের অধিকারের প্রশ্নে আপসহীন অবস্থানের প্রতিফলন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে সংগ্রাম, পরিশ্রম এবং সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর।


তারা আরও বলেন, সাঈদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা বিএনপি আরও সুসংগঠিত হয়েছে এবং জেলার রাজনীতিতে দলকে শক্তিশালী অবস্থানে রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ