মোংলায় পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত: খাবার ও বস্ত্র বিতরণ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।


মোংলায় যথাযোগ্য মর্যাদায় ও নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মোংলা পৌর বিএনপির আয়োজনে অসহায়, দিনমজুর ও খেটে-খাওয়া মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে স্থানীয় দুস্থ, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে দুপুরের খাবার ও বস্ত্র সামগ্রী বিতরণ করেন দলীয় নেতৃবৃন্দ।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নূর জনি, বিএনপি নেতা বাবলু ভুইয়া, সালাম ব্যাপারী, সহ স্থানীয় বিএনপি, পৌর মহিলা দলের বিভিন্ন নেত্রী এবং সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের কথা স্মরণ করে বলেন, দেশের খেটে-খাওয়া ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির মূল লক্ষ্য। অসহায় মানুষের কল্যাণে মোংলা পৌর বিএনপির এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ