জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, জনগনের রায় বাস্তবায়ন করুন। জনগনকে জিম্মি করে ক্ষমতায় ঠিকে থাকা যায় না। জন বিষ্ফরন ঠেকাতে পারবেন না। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে।


মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, নির্বচনের আগে হ্যা ভোটের পক্ষে প্রচারনা চালিয়ে হ্যা ভোট জয়ী হওয়ার পরে কেন জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে না। জাতির সাথে তামাশা আর কত করবেন। দেশের জন সাধারন কে আর কত ধোকা দিবেন।


রবিবার ( ২ আগষ্ট) সকালে উপজেলা জামায়াতের সেক্রেটারী খাইরুল ইসলামের সঞ্চলনায় উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইয়ের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জুলাই সনদ বাস্তবায়নের দবিতে গন মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।


মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাই শহীদের আত্নত্যাগের কথা কি আপনাদের মনে হয় না। আহত পঙ্গুত্ব জুলাই যোদ্ধাদের আর্তনাদ কি আপনাদের কাছে পৌচ্ছায় না। আমরা আপনাদের শত্রু নই, এক সাথে দীর্ঘ দিন আন্দোলন সংগ্রামে ছিলাম। ক্ষমতা পেয়ে ফ্যাসিবাদের ছায়া আপনাদের উপর ভর করেছে। আমরা আশা করবো আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে, জন গনের রায়ের প্রতি সন্মান দেখিয়ে, জুলাই সনদ বাস্তবায়ন করবেন। তা না হলে ফ্যাসিবাদের পরিনতি ভোগ করার জন্য প্রস্তুতি নেন।


গন মিছিলে উপস্হিত ছিলেন সলঙ্গা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতের সবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডঃ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আঃ বারী, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম মুত্তালিব, পৌর আমির আব্দুল করিম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলান আতাউর রহমান সহ উপজেলার ১৪ টি ইউনিয়নে জামায়াত মনোনিন চেয়্যারগন।


গন মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে গুলিস্তান এসে সভাপতি উপজেলা জামাতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলীর বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ