নোয়াখালীতে ৩শ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার ১


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:


‎বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আবদুর রহমান (৫২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

‎​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনা, ডিবি ওসির সার্বিক তত্ত্বাবধানে চৌকস অফিসার এসআই অনুপ চক্রবর্তীর নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে।

‎সোমবার (৩ আগস্ট ২৬ইং ) দুপুর দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির টিম বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী চৌরাস্তা এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মো. আবদুর রহমানকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎​গ্রেফতারকৃত আবদুর রহমান নোয়াখালী সদর উপজেলার সুধারাম থানার সল্যা ঘটাইয়া গ্রামের আবদুর রব বাবুচীর বাড়ির মৃত আবদুর রব ও হনুফা খাতুন দম্পতির ছেলে।

‎নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, ​মাদক ও অপরাধের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের বিস্তার রোধে আমাদের গোয়েন্দা ও নিয়মিত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৩শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কেউ যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ