মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ নম্বর বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন বিএনপি নেতা ও সাংবাদিক আবদুর রশিদ। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি বিএনপির রাজনীতি, সামাজিক, শিক্ষা ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন।
সাংবাদিক আবদুর রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় গণমাধ্যমে তুলে ধরছেন।
তিনি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি। পাশাপাশি বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাইশারী মডেল স্বতন্ত্র ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলেছেন।
শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও আবদুর রশিদের সম্পৃক্ততা রয়েছে। তিনি বাইশারী পেটান আলীপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং কাগজিখোলা মসজিদে বিলাল (রাঃ) পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে জানান তাঁর সমর্থকেরা।
সাংবাদিকতার ক্ষেত্রেও স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আবদুর রশিদের। তিনি দৈনিক ইত্তেফাকের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি এবং বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় বিভিন্ন সমস্যা, সড়ক যোগাযোগ, সীমান্ত পরিস্থিতি, মাদক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জনদুর্ভোগের বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরার মাধ্যমে তিনি এলাকার মানুষের কথা বলার চেষ্টা করে আসছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে সাংবাদিক আবদুর রশিদ বলেন, “বাইশারীবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। দীর্ঘদিন ধরে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। দল আমাকে যোগ্য মনে করে বিএনপির মনোনয়ন দিলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে ইউনিয়নবাসীর সেবা করতে চাই।”
তিনি আরও বলেন, “বাইশারীর মানুষের মৌলিক সমস্যার সমাধান, রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাকে অগ্রাধিকার দিতে চাই। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই।”
আবদুর রশিদের সমর্থকেরা জানান, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে বাইশারীসহ নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকার সমস্যা ও সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। ফলে চেয়ারম্যান পদে প্রার্থী হলে সাধারণ মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “বাইশারীর উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন। আবদুর রশিদ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করছেন এবং বিভিন্ন সমস্যা গণমাধ্যমে তুলে ধরেছেন। দলীয় মনোনয়ন পেলে তাঁকে নিয়ে আমরা আশাবাদী।”
তাদের মতে, বাইশারী ইউনিয়নের সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, কর্মসংস্থান, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। আবদুর রশিদ চেয়ারম্যান নির্বাচিত হলে এসব বিষয়ে ভূমিকা রাখতে পারবেন বলে তারা প্রত্যাশা করেন।
এদিকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ দলীয় নেতাকর্মী, সমর্থক ও বাইশারী ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে জনগণের কল্যাণে কাজ করে যেতে চান এবং সুযোগ পেলে বাইশারী ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
আপনার মতামত লিখুন :