আতাইকুলায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

 ।। পাবনা জেলা প্রতিবেদক ।। 


পাবনার আতাইকুলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে থানা কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৬ মার্চ) বিকাল ৫টায় আতাইকুলা সেভেন বার রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতাইকুলা থানা শাখার সভাপতি মোঃ মুরাদ হোসেন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লোকমান হোসেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি পাবনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।


এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মোঃ জামিরুল ইসলাম, মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, আতাইকুলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক খবর বাংলার সম্পাদক ডা. মোঃ আব্দুস সালাম, আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শওকত হোসেন বিশ্বাস, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মোল্লা, আতাইকুলা প্রেসক্লাবের সদস্য ও বিটিভির পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন এবং মোহনা টিভির পাবনা পূর্ব প্রতিনিধি ইকবাল হোসেনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ