পাবনার আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

পাবনা জেলা প্রতিনিধি


পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকায় ভিমরুলের কামড়ে আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তারা ভিমরুলের কামড়ে আহত হয়। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


মৃত দুই শিশু হলো উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪) ।


পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি মজিবর রহমান জানান, গত মঙ্গলবার বিকেলে খেলতে বের হয় ওই দুই শিশু। খেলাধুলার একপর্যায়ে তারা একটি ভিমরুলের বাসা দেখতে পেয়ে পাটখড়ি দিয়ে খোঁচা দেয়। এ সময় ভিমরুলের দল তাদের কামড় দিলে তারা গুরুতর আহত হয়।


তাদের চিৎকারে পরিবারের লোকজন ছুটে গিয়ে দুই শিশুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে আহত দুই শিশু মারা যায়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ