হাতিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বন্যা দুর্গত এলাকায় বিএনপি'র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সহযোগিতায়। উপজেলা ছাত্রদল উপহার সামগ্রী বিতরণ করেছেন।


গত কয়েকদিনের টানা বর্ষণ ও জোয়ারের কারণে হাতিয়া উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা প্লাবিত হয়েছে। তারমধ্যে শনিবার ক্ষতিগ্রস্ত তমরদ্দি ইউনিয়নের বলির পোল ও চরকিং ইউনিয়নের চর বগুলা, এলাকায় ৩শ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ সদস্য সচিব আবদুল হালিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মাকসুদের রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ