দিনাজপুরের চিরির বন্দরে ধান ও চাল সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব,  দিনাজপুর জেলা প্রতিনিধি।।


কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে দিনাজপুরের চিরির বন্দরে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।


আজ মঙ্গলবার ১৯ মে সকাল ১১টায় চিরির বন্দর এলএসডিতে খাদ্য বিভাগ চিরির বন্দর দিনাজপুরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর ৪ চিরির বন্দর খানসামা আসনের মাননীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন চিরির বন্দরের উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা চিরির বন্দর খাদ্য অধিদপ্তর ও খাদ্য গুদাম এর সকল কর্মকর্তা কর্মচারী এবং উপজেলার মিল মালিক কৃষকসহ স্থানীয় নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে ধান ও চাল সংগ্রহে কৃষকদের ন্যায্য মূল্যে ক্রয় এবং সরকারী নির্ধারিত দামসহ না না দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া।


আরও বক্তব্য রাখেন চিরির বন্দরের উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা এলএসডি খাদ্য বিভাগ চিরির বন্দর দিনাজপুরের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন বক্তব্য শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ