ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রামগতির কৃতি সন্তান সাব্বির হোসেন রানা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিনিধি :


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার কৃতি সন্তান সাব্বির হোসেন রানা।


তিনি উপজেলার ৮ নং বড়খেরী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় নুরুল ইসলাম মেম্বারের ছেলে। ছোটবেলা থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির সাথে সম্পৃক্ত সাব্বির হোসেন রানা দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।


সম্প্রতি ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এদিকে তার এ সাফল্যে জন্মস্থান রামগতি উপজেলা ও বড়খেরী ইউনিয়নে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।


সাব্বির হোসেন রানা বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত। তিনি একজন মেধাবী ছাত্র হিসেবে পরিচিত এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত রয়েছেন।


দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি সকলকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ