পাংশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥


‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।


সোমবার (৬ জুলাই) দিবসটি পালন উপলক্ষে র‌্যালী, বৃক্ষচারা বিতরণ, আলোচনা, প্রমাণ্যচিত্র প্রদর্শন ও ৩জন শ্রেষ্ঠ উপকারভোগীর মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়।


পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে বিআরডিবি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত লোকজনের মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয়।


শেষে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। উপস্থাপনা করেন পাংশা উপজেলা ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম নুর মুহাম্মদ চঞ্চল।


বক্তব্য রাখেন বিআরডিবির পাংশা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহম্মদ, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান ও পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমির কাজী ফরহাৎ জামিল (রুপু মিয়া)।


অনুষ্ঠানে চরঝিকড়ী সেনগ্রাম পাড়া সমবায় সমিতির (পুরুষ দল) আব্দুল ওহাব, পাট্টা পূর্বপাড়া সমবায় সমিতির (মহিলা দল) মালা বেগম ও মহিষভাঙ্গা সমবায় সমিতির (পুরুষ দল) মো. জামাল উদ্দিনকে শ্রেষ্ঠ উপকারভোগী হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার প্রদান করা হয়।


পাংশা উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হযরত আলী খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নূর ই আলম ইমরোজ, বীর মুক্তিযোদ্ধা মো. আইন উদ্দিন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


পাংশা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, পাংশার এসব কর্মসূচির আয়োজন করে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ