দেবব্রত পাল বাপ্পী, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বার) সকালে পৌরশহরের পশ্চিমগাঁও ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন ইনস্টিটিউটে এর আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

আল-আমিন ইনস্টিটিউটের সভাপতি ডাঃ মোহাম্মদ আবদুল মোবিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. নুর উল্যাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, জামায়াত ইসলামী বাংলাদেশ দক্ষিণ জেলা সেক্রেটারী ড. একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, পৌরসভা জামায়াত ইসলামী আমির জয়নাল আবেদীন পাটোয়ারী সহ আল-আমিন ইনিিষ্টটিউট প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে আল-হেদায়া ইসলামিয়া মহিলা আলিম মাদরাসায় আলিম সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি ড. এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপি।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বিএনপি সরকার শিক্ষা ক্ষেত্রে অবদান সবচেয়ে বেশী। নারীদের শিক্ষা ক্ষেত্রে আমাদের সরকারের সবচেয়ে বাজেট বেশি। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদেরকে কি ভাবে শিক্ষিত করা যায় সেই বিষয়ে কাজ করছে। তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষিত করার জন্য কাজ করে গেছেন।
আপনার মতামত লিখুন :