দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছে সরকার........শিক্ষামন্ত্রী


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এ আর আজাদ সোহেল,‎​ নোয়াখালী জেলা প্রতিনিধি:


‎শিক্ষাকে জাতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যদি বারবার জিজ্ঞেস করা হয় যে কোন খাতটি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে তিনি সব সময় শিক্ষার নামই উচ্চারণ করেন।

‎​সোমবার (২২ জুন) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎​মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতনের বিষয়ে আশ্বাস বিগত সরকারের অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা প্রদান নিয়ে দীর্ঘদিনের জটিলতা আমাদের গভীর উদ্বেগের কারণ। তিনি উল্লেখ করেন, ২০১৭ সালে নেওয়া ‘ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইটিএফ)’ প্রকল্পটি ১০ কোটি টাকার বাজেট থেকে ৮০ কোটিতে পৌঁছালেও তা আলোর মুখ দেখেনি। এছাড়া, বিগত সরকার অপরিকল্পিতভাবে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ দিলেও তাদের বেতনের জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ রাখেনি।

‎​শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষকদের মাসিক বেতন বাবদ ৫শ কোটি টাকার বেশি প্রয়োজন। আমরা প্রাথমিকভাবে ১শ কোটি টাকা বরাদ্দ দিয়েছি এবং আশা করছি জুলাই মাসের মধ্যেই সকলের বকেয়া বেতন পরিশোধ করা সম্ভব হবে। উন্নয়নশীল রাষ্ট্র পরিচালনায় এই ধরনের অপরিকল্পিত সিদ্ধান্ত ও উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‎​কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও আধুনিকায়নের কার্যক্রম চলমান রয়েছে।

‎​বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

‎​অনুষ্ঠানে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং ৩ জনকে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এর আগে, সকালে বর্ণাঢ্য র‍্যালি ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ