সিরাজগঞ্জ সুতা কাটার মোটর চালিত মেশিনে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 


সিরাজগঞ্জের বেলকুচি তে সুতা কাটার মোটর চালিত মেশিনের সঙ্গে ওড়না পেচিয়ে মারজানা (২১) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারজানা খাতুন ঐ গ্রামের হাসান আলীর স্ত্রী ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর থানার ধুমড়া কান্দা গ্রামের মো: মাখন এর মেয়ে।


নিহত মারজানা এর স্বামী বাড়ির স্বজনরা জানায়, প্রতিদিনের মতো সকাল থেকে মারজানা সুতা কাটার মেশিন দিয়ে সুতার রোল তৈরি করছিলেন। এক পর্যায়ে গলায় থাকা ওড়না সুতা কাটার মেশিনের সঙ্গে প্যাঁচ লেগে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমাম জাফর বলেন, খবর পেয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মারজানা এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সুতা কাটার মেশিনের মোটরের সঙ্গে ওড়না পেচিয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনছুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা না হত্যা ? ময়না তদন্তের পর জানা যাবে। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ