সিরাজগঞ্জে ১৩লক্ষ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট এবং১৯৬ বোতল ফেনসিডিল সহ ৫ জন গ্রেফতার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 


সিরাজগঞ্জ র‍্যাপিড একশন ব্যাটালিয়ন র‍্যাব ১২ এর পৃথক দুটি অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ১৩ লক্ষ্য ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট সহ দুজন গ্রেফতার এবং সিরাজগঞ্জ সদর থানা এলাকা হতে মাদকদ্রব্য ১৯৬ বোতল ফেনসিডিল সহ তিনজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন র‍্যাব। 


সোমবার ৩০ মার্চ ২০২৬ সিরাজগঞ্জ রোড র‍্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং এ আনুষ্ঠানিক ভাবে এ তথ্য জানান, ২৯ মার্চ ২০২৬ দুপুর ৩.৪৫ মিনিটে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটি কুমরুল এলাকায় নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ৫১ হাজার টাকার জাল নোট সহ দুইটি মোবাইল সহ মোঃ রবিউল ইসলাম( ২০),এবং মোঃ আবুল হাসান (২৯) এ দুজন কে গ্রেফতার করা হয়। 


পরবর্তীতে এ দুজন আসামি কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তাদের দেয়া তথ্য মতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপা কান্দি সাকিনস্ত আসামি মো:হাকিম শেখ (৩৬) এর বাসা হতে ১২লক্ষ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট সহ ১৩লক্ষ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলা সহ, আশপাশ এলাকায় জাল নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসেবে ক্রয় বিক্রয় ও লেনদেন করে আসছিল।


 গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে আজ সোমবার ৩০ মার্চ ২০২৬ সকাল ৮.৪০ মিনিটে গোপন সংবাদ এর ভিত্তিতে, সিরাজগঞ্জ সদর থানাধীন শিয়ালকোল বাজারের বিলকুলি মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় মাদক বহনকারী ১/ মো: মোস্তাফিজুর রহমান (৩০ ) এবং ২/মো: মনিরুজ্জামান (৩৯) ও ৩/ মোছা: রোজিনা বেগম (৩৫) এই তিনজনের কাছ থেকে, ১৯৬ বোতল ফেনসিডিল এবং চারটি মোবাইল সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।


এই তিনজনই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এবং দীর্ঘদিন তারা নিজ বাসা থেকে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মামলা রোজু প্রক্রিয়াধীন রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ