শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নূরুন্নবী ইমন , শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :


২২ শে সেপ্টেম্বর ( মঙ্গলবার) সকাল ১১ টায় রমজাননগর ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় এবং ইসলামি রিলিফ ইটালির অর্থায়নে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদ হল রুমে দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি, স্থানীয় নেতৃত্বে জাতীয় কাঠামো ও কর্ম পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 


অনুষ্ঠানে রমজাননগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা , ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থা কমিটির সদস্য সচিব মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ শেখ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউ,পি সদস্য মোঃ আব্দুল হামিদ লাল্টু , মোঃ সোহরাব হোসেন , ইউ,পি সদস্যা দিপালী রানী , মোছাঃ কুলসুম বেগম, সাংবাদিক মোঃ আকতার হোসেন, সীমান্ত প্রেস কাবের সভাপতি মোঃ নূরুন্নবী ইসলাম ইমন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামি রিলিফ বাংলাদেশের প্রতিনিধি আরিফ, দিপন, বিভিন্ন পেশাজীবিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অধিবেশনে স্থানীয় নেতৃত্ব ইউনিয়নের জীবিকায়নের মৌসুমী পুঞ্জি হালনাগাদ করার কাজও সম্পন্ন করা হয়।


অনুষ্ঠানের সভাপতি মোঃ আমিনুর রহমান বলেন , এই অধিবেশন আমাদরেকে দূর্যোগ মোকাবেলায় জাতীয় কাঠামো সর্ম্পকে পরষ্কিার ধারণা দিয়েছি। স্থানীয় পর্যায়ে নেতৃত্ব আরও শক্তিশালী হবে। ইউ,পি সদস্য আব্দুল হামিদ লাল্টু বলনে, মৌসুমী জীবিকায়নের তথ্য হালনাগাদ হওয়ায় আমরা বাস্তব পরিস্থিতি অনুযায়ী পরকিল্পনা নিতে পারবো। এটি আমাদরে জীবিকা ও নিরাপত্তা দুটোই নিশ্চিত করনবে।


অংশ গ্রহণকারীরা মত প্রকাশ করেন এই অধবিশেন স্থানীয় নেতৃত্বকে দূর্যোগ ব্যবস্থাপনায় আরও কার্যকর করছে এবং জাতীয় কাঠামোর সাথে সংযুক্ত করবে। পাশাপাশি মৌসুমী জীবিকায়নের হালনাগাদ তথ্য ভবিষ্যৎ পরকিল্পনায় সহায়ক হবে। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন , তাজিন ইসলাম , সহকারী প্রকল্প কর্মকর্তা, ইসলামিক রিলিফ বাংলাদেশ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ