সুবর্ণচরে যুবদল আহ্বায়ক বেলাল হোসেন সুমনের অর্থায়নে নতুন রাস্তা নির্মাণ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি : 


জনদুর্ভোগ লাঘবে নোয়াখালীর সুবর্ণচরে নিজ অর্থায়নে আধা কিলোমিটার নতুন রাস্তা করে দিলেন সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন। উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড (দাসের হাট থেকে দক্ষিণ-পূর্ব দিকে) এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে চরম দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দারা।


উক্ত এলাকার ননী গোপাল ডাক্তার বাড়ি থেকে দক্ষিণ দিকে মহাশ্মশান সংলগ্ন অভ্যন্তরীণ কোন সড়ক না থাকায় জমির মাঝখানে বাড়িসমূহের লোকজনকে খুব ভোগান্তি পোহাতে হয়। বিশেষত বর্ষা মৌসুমে কাদাপানির কারণে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, নারীদের চলাচল এবং কোনো ব্যক্তি মারা গেলে মরদেহ শ্মশানে নেওয়াও ছিল অত্যন্ত কষ্টসাধ্য।


স্থানীয় মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন নিজ অর্থায়নে প্রায় আধা কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করে দিয়েছেন। এতে অন্তত ১০-১২টি বাড়িসহ এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে এবং যাতায়াত অনেক সহজ হয়েছে।


এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বেলাল হোসেন সুমনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। তাদের মতে, এলাকাবাসীর জন্য এই রাস্তা নির্মাণ ছিল সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ