দিনাজপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব আগমনে শুভেচ্ছা।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।। 


বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ আব্দুর রহমান তরফদার দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তর পরিদর্শনে এসে পৌঁছালে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।


শনিবার ৯ মে সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তর কার্যালয়ের সামনে এসে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান শ্রম দপ্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ওসমান গনি ও শ্রম দপ্তর আঞ্চলিক দিনাজপুরের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা।


শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময়ের পর দিনাজপুর শ্রম দপ্তর আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করে কার্যালয়ের বিভিন্ন নথিপত্র দেখেন এবং কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।


এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তর এর সহকারি পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন খান মোঃ মামুনুর রশিদ পরিদর্শক হুমায়ুন কবিরসহ শ্রম দপ্তর আঞ্চলিক দিনাজপুর এর অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ