স্টাফ রিপোর্টার।।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর চরের যমজ দুই ভাই মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন ধীতপুর গ্রামের মো: নজরুল ইসলাম ও রেবেকা খাতুন দম্পতির ছেলে রাসেল (১১) ও রাশেদুল (১১)।
নিখোঁজ দুই যমজ শিশুর বাবা মো: নজরুল ইসলাম জানান, তার দুই ছেলে গত রবিবার (২৯ মার্চ) সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রাম থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর তারা প্রথমে নৌকায় করে এনায়েতপুর যায়। এনায়েতপুর কেজি মোড় থেকে বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারে যায়। সেখান থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার সময় থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এখনও পর্যন্ত তারা মাদ্রাসা বা বাড়িতে পৌঁছায়নি। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে খোজ করেও তাদের পাওয়া যায়নি। এমনকি পরিবারের সাথেও তাদের কোনো যোগাযোগ নেই। তিনি বলেন, যদি কেউ তাদের কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, তাহলে দয়া করে দ্রুত নিচের ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। যোগাযোগ: +8801827470648, 01762662574
তিনি আরও বলেন ওরা বাড়ির ফোন নম্বর বলতে পারে। এদিকে দুই ছেলেকে হারিয়ে তারা পাগলের মত হন্যে হয়ে ছুটোছুটি করছে। এ ঘটনায় থানায় জিডির প্রস্তুতি চলছে। এ বিষয়ে বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :