পাবনা জেলা প্রতিনিধি
আতাইকুলা থানার ভূলবাড়িয়া ইউনিয়নাধীন কৃষ্ণপুর বাজারে সচল একটি মার্কেটে তালা দেওয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগী ইসমাইল হোসেনের চাচাতো ভাই আজিম ও তার সন্তানদের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ইসমাইল হোসেন ছেলে এরশাদুল বাদী হয়ে আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় দায়েরকৃত অভিযোগপত্রে এরশাদুল উল্লেখ করেন, চাঁদা না দেওয়ায় তাদের মার্কেটে তালা দেওয়া হয়েছে।
সরেজমিন অনুসন্ধানে, জমির মালিকানা সংক্রান্ত জটিলতায় ভুক্তভোগী এরশাদুলের চাচাতো চাচা ও তার পরিবার মার্কেটে তালা দেওয়ার সত্যতা মিলেছে।অনুসন্ধানে আরও জানা যায়,অতীতেও কয়েকবার আজিম গং মার্কেটে তাদের মালিকানা দাবি করে এবং টাকার বিনিময়ে সমঝোতা করে নেয়।এবারও তাদের মালিকানা দাবি পূনরায় টাকা নেওয়ার ফন্দি বলেই মনে করছেন সচেতন মহল।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এরশাদুল বলেন, জমির মালিকানা নিয়ে প্রশ্ন থাকলে তারা আদালতে যেতে পারে। একটা সচেতন মার্কেট তালা দেওয়ার আইনগত ভাবে অবৈধ। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, থানায় অভিযোগ দিয়েছি।আইনগত ভাবে এই অপশক্তির মোকাবেলা করা হবে।
অভিযুক্ত আজিম বলেন, ইসমাইল ও আমার বাবা দুই ভাই।তারা একসাথে ৪৪ শতাংশ জমি ক্রয় করে।তাদের ভাগের ২২ শতাংশ জমি পানি উন্নয়ন বোর্ড একোয়ার করে এবং তারা টাকা উত্তোলন করেছে।এখন আমাদের জায়গায় জোরপুর্বক মার্কেট নির্মাণ করেছে।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, আমরা ৪-৫ বছর ইসমাইল সাহেবের নিকট থেকে ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছি। হঠাৎ করে আজিমের ছেলে আবুজর সকল দোকান তালা দিয়েছে।আমাদের ব্যবসা বন্ধ থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।জমির মালিকানা নিয়ে ঝামেলা থাকলে তারা আদালতে মামলা করতে পারে, এভাবে মার্কেটের সকল দোকানপাট তালা দেওয়া উচিত হয়নি।
অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা এরশাদ বলেন,তদন্তে এসে উভয়পক্ষ ও স্থানীয়দের বক্তব্য শুনেছি,ওসি স্যারের সাথে পরামর্শপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :