মোংলায় গার্মেন্টস কর্মীকে যৌন পীড়নের অভিযোগে লুইচ আদিত্য গ্রেফতার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।। 


মোংলায় এক নারী গার্মেন্টস কর্মীকে যৌন পীড়নের অভিযোগে লুইচ আদিত্য (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।গ্রেফতারকৃত লুইচ আদিত্য মোংলা উপজেলার দক্ষিণ কাইনমারী এলাকার মৃত প্রকাশ আদিত্যের ছেলে।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার সেকেন্ড অফিসার এস আই ইমামুল ইসলাম।


পুলিশ জানায়, মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজ রোড এলাকার টিএনটি মসজিদের সামনের একটি ফাঁকা জায়গায় ওই নারী গার্মেন্টস কর্মীকে একা পেয়ে যৌন পীড়ন বা লাঞ্ছিত করার ঘটনা ঘটে।


ভুক্তভোগী ওই নারী ঘটনার পর পরই মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ পাওয়ার সাথে সাথে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত লুইচ আদিত্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।


মোংলা থানার (ওসি) আতিকুর রহমান জানান, ১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২০) যৌন পীড়ন মামলা নিয়মিত মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ