মোংলায় পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ অর্থ সহ নারী মাদক ব্যবসায়ী আটক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।। 


মোংলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ অর্থসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।


সোমবার (১৩ এপ্রিল) রাতে পৌর শহরের ৬ নং ওয়ার্ডের কবরস্থান রোড সংলগ্ন বড় পুকুর পাড় ( নতুন কলোনী) এলাকায় এই অভিযান চালানো হয়।


আটক নারী মাদক ব্যাবসায়ী কবরস্থান রোড বড় পুকুর পাড় রাতারাতি কোলনীর লুতফর কাজীর স্ত্রী হাছিনা বেগম (৫০) এসময় তার কাছ থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ -ছয় হাজার পাঁচশত দশ টাকা জব্দ করে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন।


তিনি আরো বলেন, গোপন সংবাদের তথ্যে মোংলা থানা পুলিশের একটি চৌকস দল পৌর শহরের কবরস্থান রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বড় পুকুর পাড় সংলগ্ন নিজ বাড়ির সামনের ইটের রাস্তা থেকে ওই নারীকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ৬ হাজার ৫ শ ১০ টাকা নগদ উদ্ধার করা হয়।


মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন , আটককৃত নারী হাছিনা বেগম দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মোংলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ