মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা জেলার বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন আবু সালেহ মোঃ আশরাফুল আলম। মঙ্গলবার (২৬ মে) দিনব্যাপী তিনি জেলার গুরুত্বপূর্ণ পশুর হাটগুলো পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
হাট পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, কোরবানি পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে হাটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিয়মিত টহল কার্যক্রম এবং পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, হাটে যেন কোনো ধরনের চুরি, ছিনতাই, জাল টাকা লেনদেন বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি হাটে আগত সাধারণ মানুষকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকারসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :