এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দারোগ আলী গ্রেফতার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।। 


চব্বিশের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলায় সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ নেতা দারোগ আলী সরকার (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে জালালপুর স্থানীয় বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।


গ্রেফতারকৃত দারোগ আলী সরকার এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি আসতুল্লাহ সরকারের ছেলে এবং ১৩ নম্বর জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর দায়ের হওয়া এনায়েতপুর থানার মামলা নং-৩-এর এজাহারভুক্ত আসামি দারোগ আলী সরকারকে গ্রেফতার করা হয়।


এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলায় দারোগ আলী সরকারকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ