নোয়াখালীর সুবর্ণচরে সাংবাদিকদের সঙ্গে নবগঠিত উপজেলা ছাত্রদলের মতবিনিময়


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবগঠিত উপজেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ সংলগ্ন রাজ দরবার পার্টি সেন্টারে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।


সভায় নবগঠিত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে ছাত্রদল কাজ করবে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার আহ্বান জানান এবং গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার বিষয়ে ছাত্রদল সতর্ক অবস্থানে রয়েছে এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে স্থানীয় বিভিন্ন সমস্যা, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সমাজ উন্নয়নে সাংবাদিক ও ছাত্রসমাজের যৌথ ভূমিকা নিয়েও মতবিনিময় হয়।


সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বিজয়, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশ, বেলাল উদ্দিন, মেহেদী হাসান ও মহসিন আকরাম প্রমুখ। বক্তারা বলেন, নবগঠিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি সমাজের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।


সভা শেষে সাংবাদিক ও ছাত্রদল নেতৃবৃন্দ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ