সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
এ অনুষ্ঠানের মধ্যে ছিল, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, বাউল গান, ধূয়া গান, লোক নৃত্য, একক অভিনয় ও নাটক পরিবেশন। এতে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ফরিদুল ইসলাম, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, শাহজাদপুর ইব্রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী, শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষিকা চৈতি বসাক, শাহজাদপুর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক শাহবাজ খান সানি, নাট্যব্যক্তিত্ব কাজী শওকত প্রমুখ।
বক্তব্য রাখেন,শাহজাদপুর সরকারী কলেজের শিক্ষিকা চৈতি বসাক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ বায়জিদ হোসেন, পূরবী থিয়েটারের সাধারণ সম্পাদক, কবি ও নাট্যকার মো. মুমীদুজ্জামান জাহান, আব্দুল মতিন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, পূরবী থিয়েটারের সভাপতি কবি মমতাজ উদ্দিন শেখ। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী শওকত। বক্তব্য শেষে আবৃত্তি, বাউল গান, একক অভিনয় ও নাটক পরিবেশন করা হয়।
এ অনুষ্ঠানে আবৃত্তি করেন, শ্রুতি বসাক, কথা বসাক, তরিকা, রেজওয়ানা রহমান বন্ধন, কাজী কলি, মেহেরিন মৃত্তিকা প্রমুখ। বাউল গান পরিবেশন করেন, ওস্তাদ বায়জিদ হোসেন, আব্দুল মতিন, কাজী তপন, চৈতি ও দিয়া ঘোষ। সৈয়দ শামসুল হক রচিত ও কাজী শওকত নির্দেশিত বিবর্তন নাট্যগোষ্ঠীর নাটক ‘প্যাটের বিষ’ এ অভিনয় করেন, এম এম সুজন, পারভীন, ইব্রাহিম খলিল বাবু, তরিকা ও সাজিদ। ‘নবার নামতা পাঠ’ নাটকে একক অভিনয় করেন, তাহফিম তরিকা। সৃজন ললিতকলা একাডেমির ইমন হাসান, আব্দুর রহমান আকাশ ও মালিহা জেরিন দীপার পরিচালনায় লোক নৃত্য পরিবেশন করেন, অপরাজিতা, প্রথমা, ভূমি, বর্ষা ও নিবেদিতা। বাদ্যযন্ত্রে ছিলেন, স্বচ্ছ, ভবেশ চন্দ্র, হাসান আলী, কামাল হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :