হাতিয়ায় অবৈধ জ্বালানি তেলর ব্যবসা জমজমাট' ১২ব্যারেল জ্বালানিতেল জব্দ।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী)  প্রতিনিধি ।।


নোয়াখালীর হাতিয়া উপজেলায় জ্বালানি তেল মজুদ ও অবৈধভাবে বিক্রির অভিযোগে তিনজন ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।


মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার ওছখালী বাজারে তেল ব্যবসায়ী শাহীনকে অবৈধ উপায়ে জ্বালানি তেল বিক্রির দায়ে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


এদিকে, চরকিং এলাকার শাহেদ নামে এক ব্যবসায়ী কালোবাজারির উদ্দেশ্যে জ্বালানি তেল পরিবহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তার বহন করা একটি টমটম থেকে ১২ ড্রাম ডিজেল জব্দ করা হয়।


এছাড়া, চরচেঙ্গা বাজারে ওসমান গনি নামে এক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়ায় তার দোকানটি সীলগালা করা হয়। তবে অভিযানের সময় দোকানদার পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে।নাম বলতে অনইচ্ছুক, তিনি জানান গত কয়েক বছর পর্যন্ত রাতে প্রায় দুইটা আড়াইটা প্রতিনিয়ত নলচিরা ঘাটে পূর্বদিকে জাহাজ থেকে কিছু চোরাই তেলের ব্যবসায়ী চক্র রয়েছে, বিভিন্ন সময়ে হাতিয়া কোস্টগার্ড প্রচুর পরিমাণে তেল জব্দ করেছে, কিন্তু চোরাই কারবারি সদস্যের একজনকে-ও গ্রেফতার করতে পারেনি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, জব্দকৃত ডিজেল সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ