মোংলায় পর্নোগ্রাফি মামলায় হোটেল ম্যানেজার সহ আটক ২


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।। 


মোংলায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুইজনকে গ্রেপ্তার করেছে মোংলা থানা  পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্থানীয় আবাসিক  সিঙ্গাপুর  হোটেলের ম্যানেজারও রয়েছেন।


 হোটেল সিঙ্গাপুরে অবস্থানরত একজন নারী এনজিও কর্মীর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করার অপরাধে  বনি আমিন (২৩) ও হোটেল ম্যানেজার মো: মহসীন (৪০) কে গ্রেফতার করা হয়েছে।


 মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মামলায় ২ জন  আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের  আদালতে পাঠানো হয়েছে  বলে  জানান তিনি। 


তিনি আরো জানায়, মামলার আরেক আসামি কাওছার হৃদয় (২৩) নামের এক যুবক পলাতক রয়েছে। পলাতক আসামী কাওছার হৃদয়কে  গ্রেপ্তারের অভিযান চলমান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ