পাবনায় হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

পাবনা জেলা প্রতিনিধি।।


পাবনায় হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নুরজাহান কনভেনশন সেন্টার-এ এ আয়োজন করা হয়। ‘বাংলাদেশের সংকট মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আসাদ আলী।


পাবনা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় আমির তানভীর আহমেদ, পাবনা জেলা সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সদর থানা সভাপতি আলাউদ্দিন শেখ, জেলা নারী বিষয়ক সম্পাদক নূর আসমা মিথিলা এবং সাংগঠনিক সম্পাদক রমজান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আসাদ আলী বলেন, বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোর ওপর একের পর এক আঘাত আসছে এবং এ পরিস্থিতিতে বাংলাদেশও ঝুঁকিমুক্ত নয়। তিনি বলেন, এ সংকট মোকাবেলায় তওহীদের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান অনুসরণ করা জরুরি।


তিনি আরও বলেন, বিশ্বজুড়ে অন্যায়, অবিচার ও অশান্তির মূল কারণ হলো ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশীলন থাকলেও রাষ্ট্র ও সামষ্টিক জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা না হওয়া। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সর্বস্তরে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


সম্মেলনে পাবনা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ