দেবব্রত পাল বাপ্পী, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
‘‘ওঁ নমো ভগবতে বাসুদেবায় নমোঃ ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে ৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শুক্রবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জনাষ্টমী উপলক্ষ্যে জগন্নাথ বাড়ী জন্মাষ্টমী উদযাপন কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লাকসাম শাখা যৌথ উদ্যোগে জন্মাষ্টমী অনুষ্ঠান জাকজমকপূর্ন ভাবে উদযাপিত করেছেন। আজ ৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে সনাতন ভক্তবৃন্দগণ জগন্নাথ মন্দিরে সকলে এসে জড়ো হন। পিকআপ, ভ্যানগাড়ী হাতে ব্যানার ফেষ্টুন নিয়ে, ভগবান শ্রী কৃষ্ণের বিভিন্ন রুপ সেজে ডিজে সাউন্ড সিষ্টেমে ইসকন প্রভু ও মাতাজিবৃন্দ নেচে গেয়ে মঙ্গল শোভা যাত্রা সকল সনাতন ভক্তবৃন্দদেরকে আনন্দ দেন। উল্লেখ্য লাকসাম পুলিশ প্রশাসনের নজরদারী শতভাগ ছিল।
এ সময় উপস্থিত ছিলেন- লাকসাম জগন্নাথ বাড়ী জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরবিন্দু সাহা, সিঃ সহ-সভাপতি অমূল্য বনিক, রতন বনিক, লাকসাম উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি রনজিত সাহা টাবলু, সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নিটোল সাহা, গৌরাঙ্গ সাহা, অসীম সাহা, উত্তম সাহা বাচ্চু, ম্যানেজার বিজন সাহা, প্রফেসর সনজিত সাহা, ব্রজেন্দ্র গোপাল দাস, সিগ্ধ চরন দাস সহ বিভিন্ন পেশাজীবি সনাতনী ভক্তবৃন্দ। মঙ্গলশোভা যাত্রা র্যালীটি জগন্নাথ বাড়ি, মুক্তকেশি কালীবাড়ী, নশরতপুর শ্রী শ্রী রাধামাধব সেবা হয়ে লাকসাম মহাশশ্মান , পূর্ব লাকসাম হয়ে লাকসাম জগন্নাথ মন্দিরে সমাপ্তি ঘটে। পরে সনাতনী ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :