সিরাজগঞ্জের সলঙ্গায় বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এম আরিফুল ইসলাম, (সলংগা)সিরাজগঞ্জ প্রতিনিধি:


সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমাণ চোরাই মালামাল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়।


বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।


তিনি বলেন, বৃহস্পতিবার ভোর রাতে সলঙ্গা থানার বিশেষ অভিযানে হাটিকুমরুল গোলচত্বরে চড়িয়া মধ্যপাড়া এলাকার বাকিরুলের বাড়িতে ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা চুরি শেষে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা ৩৫ মিনিটে অভিযান চালানো হয়।


এসময় সলঙ্গার চড়িয়া এলাকার নয়ন প্রাং (২৮), জুলহাস প্রাং (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০) এবং গয়েশ্বর বেলাই এলাকার শফিকুল ইসলাম (৩২), পাবনার বেড়া উপজেলার আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)কে আটক করা হয়।


পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ