আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি
দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মৎস্য সম্প্রসারণ হ্যাচারি প্রশিক্ষণ মিলনায়তনে রংপুর বিভাগের দৈনিক জনতা পত্রিকার জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক এমপি।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন,সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনতা পত্রিকার মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু, আরও উপস্থিত ছিলেন দৈনিক জনতা পত্রিকার রংপুর বিভাগীয় ব্যুরো পি এম হামিদুর রহমান,রংপুর বিভাগের দিনাজপুরে আগমন উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে তাঁদের শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করা হয়।
৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের ৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে হ্যাচারি প্রকল্পে বনজ ও ফলজ চারা বিতরণ করে রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন।
পরবর্তীতে তিনি হ্যাচারি প্রশিক্ষণ মিলনায়তনে রংপুর বিভাগের দৈনিক জনতা পত্রিকার জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন,এবং তাঁদের সুবিধা অসুবিধা ও সংবাদ প্রকাশে বাঁধা বিপত্তি সমূক্ষিনসহ না না সমস্যার কথা শোনেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ক্ষেত্রে প্রতিনিধিগণের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে, দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন বলেন, দৈনিক জনতা পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করে আজ ৪৩ বছরে পদার্পণ করেছে এই গৌরবময় অর্জন শুধু দৈনিক জনতা কর্তৃপক্ষের নয় আমাদের সকলের, আপনার আমার সকলের পরিশ্রমই এর মূল চাবিকাঠি,আগামীতেও যেনো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক জনতা দেশের শির্ষ পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে পারেন তাঁর জন্য সকলের কাছে সহযোগিতাও কামনা করেন তিনি।
আপনার মতামত লিখুন :