কুমিল্লায় মাদকাসক্ত হয়ে নিজের ঘর পুড়িয়ে দিলেন এনামুল


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মীর মোশারফ হোসেন বাবু, কুমিল্লা জেলা প্রতিনিধি।।


কুমিল্লার চান্দিনা উপজেলার ১১ নং দোল্লাই নবাবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কেগলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলি শিখা ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় একটি বসতঘর।


গত কাল (১৯ এপ্রিল) রোজ রবি বার সন্ধ্যা ৭টার দিকে নুরু ডাক্তারে প্রসাদ ঘরে এই আগুনের সূত্রপাত হয়। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, নুরু ডাক্তারের ছেলে এনামুল, সে একজন মাদকাসক্ত হিসেবে পরিচিত, তিনি নিজেই বাড়িতে আগুন লাগিয়েছেন।


স্থানীয়রা জানান, আগুন লাগানোর পর এনামুল বাড়ির ভেতরের গেইট বন্ধ করে দেন। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ঐ মুহুর্তে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে বাড়ির বাউন্ডারি ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।


তবে আগুনে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তার এলাকাবাসী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ