উল্লাপাড়ায় নিখোঁজ বৃদ্ধার মরদেহ দুই দিন পর করতোয়া নদী থেকে উদ্ধার।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শতবর্ষী বৃদ্ধার মরদেহ দুই দিন পর শাহজাদপুর উপজেলার করতোয়া নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।


‎উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া ঘাট এলাকার বাসিন্দা স্বর্গীয় স্বামী বিষ্টুপদ শীল ও নব কুমার শীলের মাতা মায়া রানী শীল বয়স(১০০) শত বছর গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোসল করার জন্য নদীতে নামেন। এ সময় তিনি নিখোঁজ হয়ে যান।

‎নিখোঁজের পর স্থানীয় লোকজন ও ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎পরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকার করতোয়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা শাহজাদপুর থানা পুলিশকে খবর দেন।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি মায়া রানী শীলের বলে শনাক্ত হলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি ( তদন্ত) মোঃ নাজমুল কাদের।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ