আসাদুর রহমান হাবিব দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে মোট ৪২ জন সদস্য দ্বারা গঠিত অনুমোদন দেওয়া হয়েছে এতে উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোঃ নাজমুল হক নাজিমকে।
এছাড়াও কমিটিতে এবার নতুন কিছু পরিচিত মুখকে দলের দায়িত্ব ও পদপদবি দেওয়া হয়েছে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে মোঃ দারুল ইসলাম চৌধুরী,মোঃ মিজানুর রহমান মিন্টু,মোঃ আব্দুল মজিদ মন্ডল,আলহাজ্ব মাওলানা নবীউল ইসলাম, মোঃ জুলফিকার আলী,মোঃ আনোয়ার হোসেন চৌধুরী,মোঃ সাইফুল ইসলাম।
কমিটিতে সদস্য পদে রয়েছেন মোঃ মাহাবুব আলম মিলন,আলহাজ্ব মোঃ মনসুরর আলী মন্ডল, অধ্যাপক মোঃ সামিউল ইসলাম,মোঃ মোখলেছার রহমান নবাব,মোঃ আবু সায়েদ সরকার,মোঃ আশরাফুল আলম মুরাদ,মোঃ মোশাররফ হোসেন, মোঃ এজাজুল হক মুন্সী,মোঃ রাফিউল ইসলাম,মোঃ মেজবাউল ইসলাম,মোঃ মোঃ মিজানুর রহমান,মোঃ সাকিব চৌধুরী,মোঃ মোস্তাকিম হোসেন ডালিম,মোঃ মতিয়ার রহমান,এবং পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে আলহাজ্ব মোঃ আবুল বাশারকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোঃ মুর্তজা হক অষ্টিনকে,যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে মোঃ মানিক মন্ডল,মোঃ মাহমুদ হাসান সুমন,মোঃ শফিকুল ইসলাম জুয়েল,মোঃ আব্দুল্লাহ আল মাজেদ,মোঃ আতিয়ার রহমান মিন্টু,সদস্য পদে রয়েছেন আলহাজ্ব মাহমুদ আলম লিটন,মোঃ আলাউদ্দিন খন্দকার,মোঃ শাহবুর ইসলাম,মোঃ সাজ্জাদ হোসেন সাজু, মোঃ রাকিবুল ইসলাম,মোঃ বেলাল হোসেন মুহুরী,মোঃ মাসুদ রানা,শ্রী হারান দত্ত,মোঃ শফি মাহমুদ মোঃ রফিকুল ইসলাম,মোঃ মাহাবুব আলম টনি,মোঃ বেলাল হোসেন ডেভিড,মোঃ মিনার হোসেন মিনু,মোঃ আলিম আল রাজী রুনু,মোঃ জসিম উদ্দিনসহ অনেকে।
দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় হতে ফুলবাড়ী উপজেলা ও পৌর কমিটি ঘোষণার মধ্য দিয়ে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা দলের শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশা ব্যক্ত করেন দলটির জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দরা।
তবে ফুলবাড়ী উপজেলার ঘোষিত কমিটি গঠন নিয়ে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির পদে থাকা সাবেক ত্যাগী নেতাকর্মীদের মাঝে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :