আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।।
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে বিষয় সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরে ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৯ মে দিনাজপুর সদর উপজেলা প্রাঙ্গনে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃরফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসকসহ জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে দিনাজপুর সদর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় ডিজিটাল ভূমিসেবা ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা তথ্য প্রদান নামজারি খাজনা পরিশোধ এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে না না দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম তিনি বলেন দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ও হয়রানি নিরসনে ভূমিসেবা মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভূমিসেবা কার্যক্রমে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব সেবা নিশ্চিত করার গুরুত্বারোপও করেন তিনি।
আপনার মতামত লিখুন :