সরকারি নির্দেশনা উপেক্ষা করে সন্ধ্যার পর পুরো মোংলা শহরে জমজমাট বাজার: নেপথ্যে 'অদৃশ্য শক্তি'


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।


সরকারি প্রজ্ঞাপন ও বিধিনিষেধ উপেক্ষা করে মোংলা বাজারে একশ্রেণির ব্যবসায়ীরা সন্ধ্যার পর দোকানপাট খোলা রাখছেন বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে দোকান বন্ধের নির্দেশনা থাকলেও, বাজারে এক ধরণের লুকোচুরি খেলা চলছে। স্থানীয়দের দাবি, কোনো এক 'অদৃশ্য ক্ষমতার' দাপটে ব্যবসায়ীরা নিয়ম ভেঙে ব্যবসা পরিচালনা করছেন।


সরেজমিনে চিত্র: দেখা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী সন্ধ্যা ঘনানোর সাথে সাথে দোকানপাট বন্ধ করার কথা থাকলেও মোংলার প্রধান বাজার সহ বাজারের মূল পয়েন্টসহ বিভিন্ন গলিতে লাইট জ্বালিয়ে দিব্যি কেনাবেচা চলছে। সন্ধ্যার পর যেখানে জনসমাগম কমার কথা, সেখানে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। সাধারণ মানুষের প্রশ্ন—আইন সবার জন্য সমান হলেও এই ব্যবসায়ীরা কার ইশারায় বিধিনিষেধ তোয়াক্কা করছেন না?

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, সরকারি প্রজ্ঞাপন না মানার ফলে একদিকে যেমন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয়ে ঝুঁকি বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পথচারী বলেন, "দিনের বেলা বেচাকেনার ভিড় থাকে তখন সব ঠিক মনে হয় ব্যাবসা বানিজ্য ভালো কিন্তুুু সন্ধ্যা নামলেই বাজার সচল থাকে মনে হয় কেউ তাদের আস্কারা দিচ্ছে।"


এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়ন করতে। তবে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না অদৃশ্য কারণে । তবে "অদৃশ্য ক্ষমতার" বিষয়টি খতিয়ে দেখা উচিত ।


মোংলা বাজারের এই অনিয়ম রুখতে এবং সরকারি নির্দেশনা পুরোপুরি কার্যকর করতে সাধারণ মানুষ প্রশাসনের আরও কঠোর ও নিয়মিত নজরদারি প্রত্যাশা করছেন।


জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার দেশের সব দোকানপাট, শপিং মল ও মার্কেট সন্ধ্যা ৬টা/৭টা থেকে রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে, ওষুধের দোকান, কাঁচাবাজার ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতামুক্ত। অনেক ক্ষেত্রে এই নির্দেশ অমান্য করে দোকান খোলার প্রবণতা দেখা গেছে পুরো মোংলা জুড়ে। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ