নোয়াখালীতে হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে  মহাসমাবেশের ডাক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এ আর আজাদ সোহেল, ‎নোয়াখালী জেলা প্রতিনিধি:


‎হেযবুত তওহীদের অপতৎপরতা বন্ধ ও তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে নোয়াখালীতে এক বিশাল ইসলামী মহাসমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই মহাসমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ এবং ‘ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটি যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

‎​নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান। এ সময় হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা শাখার আমীর মাওলানা নিজামুদ্দীনসহ বিভিন্ন স্তরের ওলামা-মাশায়েখ ও বিশিষ্ট ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎​লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ১ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে নোয়াখালী জেলা স্কুল মাঠে এই ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। নোয়াখালী ছাড়াও পার্শ্ববর্তী ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা জেলা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এই মহাসমাবেশে অংশ নেবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

‎​সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে হেযবুত তওহীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান। পাশাপাশি ঘোষিত মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের তাওহীদি জনতার সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ