নোয়াখালীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ


‎​নোয়াখালী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

‎​গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের চন্দ্রপুর এলাকার মৃত শামসুল হকের ছেলে আবুল হোসেন (৪০) এবং একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে রোমান হোসেন (৩১)।

‎​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং ডিবি নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিনের  তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনুপ চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গতকাল ২৪ জুন দুপুর পৌনে একটার দিকে মাইজদী শহরের গ্র্যান্ড হোটেলের ৪ নম্বর কেবিনে অভিযান চালায়। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ীকে দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

‎​নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ