পাংশায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ 


রাজবাড়ী জেলার পাংশায় গত ৪ সেপ্টেম্বর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী মহোৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে গ্রন্থ পারায়ন, হোমযজ্ঞ, শোভাযাত্রা, কীর্তন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।


জানা যায়, পাংশা পুরাতন বাজারস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শিব মন্দির চত্বর থেকে বিকাল সাড়ে ৩টায় ব্যানার, শ্রীকৃষ্ণের মুকুট ও জয়ঢাক (ডাংকা) সহকারে শোভাযাত্রা শুরু করে প্রধান সড়ক হয়ে পাংশা আদি মহাশ্মশান চত্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।


পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ, এএসআই পরিতোষ মজুমদার, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, পাংশা পৌরসভার প্রাক্তন প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুব্রত কুমার দাস সাগর, নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ভজ গেবিন্দ দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রান্তোষ কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস, নিতাই দত্ত, দীপিকা রানী বিশ্বাস ও প্রমিলা রানী বিশ্বাসসহ সনাতন ধর্মীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ