নোয়াখালী ডিবি'র অভিযানে ২০০ পিছ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:

‎নোয়াখালীর সুধারাম মডেল থানার সোনাপুর ইসলামিয়া রোড এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  ডলি আক্তার (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
‎​সোমবার (২০ জুলাই ২০২৬ খ্রি.) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুরের শাওন হোটেলের ভেতর এই অভিযান পরিচালনা করে। ‎​গ্রেফতারকৃত ডলি আক্তার নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর (ঝিলিক শাহ জাহান-এর বাড়ি) এলাকার মো. দেলোয়ার হোসেনের স্ত্রী।
‎​পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় এসআই  অনুপ চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সোনাপুর ইসলামিয়া রোডের শাওন হোটেলে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে ডলি আক্তারের দেহ তল্লাশি করে তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎​পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ