৭৭০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :


লক্ষ্মীপুরের রামগতিতে ৭৭০ গ্রাম গাঁজাসহ আবুল কালাম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ সোমবার (৩ আগস্ট) রাতে রামগতি থানা পুলিশের একটি টিম উপজেলার চর বেদমা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্থানীয়দের সহযোগিতায় রামগতি-সোনাপুর সড়ক থেকে চর বেদমা গ্রামের শামছুল হকের ছেলে আবুল কালামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আবুল কালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ