মোংলায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।। 


মোংলা থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদকসহ মেরী বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে একশ গ্রাম গাঁজা উদ্ধার করে মোংলা থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪,০০০ (চার হাজার) টাকা।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন। পুলিশ সূত্রে জানা গেছে, মোংলা থানার এসআই (নিঃ) মোঃ ইমামুল ইসলাম-এর নেতৃত্বে একটি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন।


গ্রেফতারকৃত মেরী বেগম মোংলা পোর্ট পৌরসভার ৫ নং ওয়ার্ডের তাজমহল রোড (মুরগী বাজার) এলাকার মিজান হাওলাদারের স্ত্রী।


মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, মাদক বিরোধী অভিযানে মেরী নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।


তিনি আরো জানান, মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত চলমান থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ